কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়েকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। সোমবার (৫ ডিসেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪’এ এদিন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন ব্রাজিল দলের পোষ্টারবয় নেইমার। ফলে শুরু থেকেই আক্রমণে নেমে পড়ে সেলেসাওরা।
প্রথমার্ধে ৪ গোল করে এগিয়ে যায় ব্রাজিল, পরে দ্বিতীয়ার্ধে একটি গোল অবশ্য শোধ করে এশিয়ান জায়ান্টরা। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি। ম্যাচ শুরুর সাত মিনিটেই বার্সার রাফিনিয়ার পাসে গোলটি করেন এই রিয়াল তারকা ভিনিসিয়াস। ১১তম মিনিটে ডি-বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করে বসেন কোরিয়ার ইয়ং জুং। এতে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইনিজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার জুনিয়র।

২৯তম মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর পাস থেকে গোল করেন রিচার্লিসন। এবারের আসরে এটি তার তৃতীয় গোল। ৩৬তম মিনিটে ব্যবধান ৪-০ করেন লুকাস পাকেতা। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর ব্রাজিল আর কোনো গোল পায়নি।
একটি গোল পরিশোধ করে কোরিয়া। এরপর ব্রাজিল বারবার আক্রমণ করলেও কোরিয়ার জালে গোল করতে পারেননি। এরপর ৮১তম মিনিটে নেইমারকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। যার দলে খেলায় কিছুটা গতি হারায়। ফলে শেষ পর্যন্ত আর কোনো দল জালের দেখা পায়নি।
১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে ৪ গোল করল ব্রাজিল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।
আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।