
ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বাত্মক সামরিক হামলার প্রভাবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের ভেন্যু রাশিয়া থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসে নেওয়া হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) উয়েফার এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, আগামী ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু আজ বৈঠক শেষে উয়েফা জানিয়ে দিয়েছে, সেন্ট পিটার্সবুর্গের গাজপ্রম অ্যারেনা থেকে ম্যাচটি সরিয়ে প্যারিসে নেওয়া হচ্ছে।
এছাড়া ম্যাচটি আয়োজনে সম্মত হওয়ায় উয়েফার পক্ষ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার কিছু আগে টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেন।
ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর দুই পক্ষের মধ্যেই হতাহতের খবর আসতে শুরু করে। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।