শুরুতে এগিয়ে যাওয়ার পর পথ হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরার আশা জাগাল সেভিয়া।
তবে শেষ দিকে তিন মিনিটে দুই গোল করে অসাধারণ এক জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার (২২ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
লুকা মদ্রিচের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান এরিক লামেলা। বদলি নামার পরপরই লুকাস ভাসকেস আবার রিয়ালকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে ব্যবধান বাড়ান ফেদে ভালভেরদে।
১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।