ম্যাচ শুরু হতে না হতেই লিভারপুলের জালে বল জড়ালো আর্সেনাল। রোমাঞ্চ জাগিয়ে সমতায়ও ফিরলো অল রেডসরা। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। তাদের হারিয়ে টেবিলের শীর্ষস্থান আবারও দখল করে নিল আর্সেনাল।
রোববার (৯ অক্টোবর) প্রিমিয়ার লিগে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে আর্সেনাল। ক্লাবটির হয়ে জোড়া গোল করেন বুকায়ো সাকা। বাকি গোলটি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
অল রেডসদের হয়ে একটি করে গোল করে ডারউইন নুনেজ ও ফিরমিনো। ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৮ ম্যাচে মাত্র দুইটি জয় নিয়ে ১০ নম্বরে লিভারপুল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।