অবশেষে পথ হারাল আর্সেনাল। টানা ৫ ম্যাচ জেতা আর্সেনালকে হারের স্বাদ দিয়েছে ঘুরে দাঁড়ানো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জিতলো রেড ডেভিলরা।
প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ জিতে উড়ছিল আর্সেনাল। এবার তাদের মাটিতে নামাল ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার (৫ সেপ্টেম্বর) ম্যানচেস্টারের দলটি জিতলো ৩-১ গোলে।
আন্তোনি ইউনাইটেডকে এগিয়ে নেয়ার পর সমতা ফেরান বুকায়ো সাকা। পরে জোড়া গোল করেন র্যাশফোর্ড। আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা চতুর্থ জয় পেল প্রতিযোগিতাটির সফলতম দলটি।
প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় দল হিসেবে আসরে শুরুর দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জিতলো ইউনাইটেড। ২০১১-১২ মৌসুমে টটেনহ্যাম হটস্পার ও ২০১৮-১৯ মৌসুমে আর্সেনাল এটি করে দেখিয়েছিল।
৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই আছে আর্সেনাল। সমান ১৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, টটেনহ্যাম হটস্পার তিনে। ১ পয়েন্ট কম নিয়ে চারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ১২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে চেলসি ছয়ে ও ৯ পয়েন্ট নিয়ে লিভারপুল সাত নম্বরে আছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।