বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে পাওয়ার জন্য লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও হামজার ক্লাবের তরফ থেকে এখনো কোনো প্রকার সাড়া পায়নি ফেডারেশন।
গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বাংলাদেশি বংশোদ্ভুত হামজা এখন খেলছেন ওয়াটফোর্ডের হয়ে। লেস্টার থেকে ধারে খেলার জন্য চ্যাম্পিয়নশিপের এই ক্লাবটিতে এসেছেন তিনি। লাল সবুজদের হয়ে এই ফুটবলারের খেলার কথা চলছিল বেশ কিছুদিন ধরেই।
অবশেষে বাফুফে প্রথম পদক্ষেপও নিল। লেস্টারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটি নিশ্চিত করে আবু নাঈম বলেন, ‘আমরা তার (হামজা) ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। তার সঙ্গে তো যোগাযোগ করা যায় না, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে ক্লাবের সঙ্গেই যোগাযোগ করতে হয়। ক্লাবের অনুমতি নিয়ে, ফুটবলের নিয়ম মেনেই সব কাজ করতে হবে।’ বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানাবাড়ি।
ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশের এসেছেন। বাংলাদেশি বংশোদ্ভুত বলে হামজাকে লাল সবুজ জার্সিতে দেখার গুঞ্জন তাই আগে থেকেই ছিল, সেটা জোরালো হয় তার এক সাক্ষাৎকারের পর।
সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারব। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।