কাতার বিশ্বকাপের আগে শেষবারের মতো র্যাংকিং প্রকাশ করেছে ফিফা। সেপ্টেম্বরের উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচেই জয় পাওয়ায় আগের মতো শীর্ষে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
অন্যদিকে একই সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলে জয় পাওয়া আর্জেন্টিনারও অবস্থানের পরিবর্তন হয়নি। আগের মতোই তিনে আছে আলবিসেলেস্তেরা।
সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল উইন্ডোতে ৫৩টি উয়েফা ন্যাশনস লিগ এবং ১১৯টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই উইন্ডো বন্ধ হওয়ার পর গতকাল (৬ অক্টোবর) র্যাংকিং তালিকা হালনাগাদ করেছে ফিফা।
এর আগের ৩২টি বাছাইপর্বের ম্যাচও র্যাংকিংয়ে প্রভাব ফেলেছে। গত সপ্তাহে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল।
হেক্সা মিশনে যাওয়ার আগে তারা এ দুই জয়ে র্যাংকিংয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের (দ্বিতীয়) সঙ্গে পয়েন্টের ব্যবধানও কিছুটা বাড়িয়ে নিয়েছে। বেলজিয়াম ন্যাশনস লিগে হেরে গেছে র্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকা নেদারল্যান্ডসের কাছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।