ফুটবল বিশ্বের তরুণ সেনসেশন আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেকেই আলো ছড়ালেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার করা একমাত্র গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের উইসকন্সিনে ল্যাম্বু ফিল্ডে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যান সিটি ও বায়ার্ন। বজ্রপাতের কারণে খেলার মাঝেই পড়ে প্রায় ৫৫ মিনিটের বিরতি। যে কারণে সময় কমিয়ে খেলা হয় দুই অর্ধে ৪০ মিনিট করে।
যেখানে জয়ী দলের নাম ম্যানচেস্টার সিটি। নতুন ক্লাবের হয়ে মাঠে নেমে প্রথম গোল করতে হালান্ডের লেগেছে মাত্র ১২ মিনিট। দলের আরেক তারকা খেলোয়াড় জ্যাক গ্রিলিশের এগিয়ে দেওয়া ক্রসে স্লাইড করে পা লাগিয়ে বল জালে জড়ান হালান্ড।
এই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। এই ম্যাচ দিয়েই শেষ হলো ম্যান সিটি ও বায়ার্ন মিউনিখের প্রাক-মৌসুম প্রস্তুতি। আগামী ৩০ জুলাই এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ম্যান সিটি। আর পরেরদিন ডিএফবি পোকাল ফাইনালে বায়ার্ন খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।