ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে কোণঠাসা করে দারুণ এক জয় তুলে নিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার (৩১ জুলাই) ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা আর মার্কো আসেনসিও। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে রিয়াল। পুরো ম্যাচে জুভেন্টাস একদমই সুবিধা করতে পারেনি।
বরং গোল বাঁচাতে গিয়ে প্রথমার্ধে ১৯ মিনিটে পেনাল্টি দিয়ে বসে তারা। ভিনিসিয়াস জুনিয়রকে বিপদজনক জায়গায় ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধেও রিয়ালের দাপট অব্যাহত ছিল। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৬৪ মিনিটে ভালভার্দের বদলি হিসেবে নামা মার্কো আসেননিও। বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।