প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় ও সেরা একাদশ ঘোষণা করেছে। দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরিয়ান তারকা মোহামেদ সালাহ।
যুগ্মভাবে আসরের সর্বোচ্চ ২৩ গোল করেছেন সালাহ। পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। লিভারপুলের দ্বিতীয় হওয়ার পেছনে বড় ভূমিকাই রেখেছেন সালাহ। এছাড়া কারাবাও কাপ এবং এফএ কাপেও দারুণ পারফর্ম করেন তিনি।
এদিকে, মেয়েদের পিএফএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন চেলসির স্যাম কের। তিনিই প্রথম অস্ট্রেলিয়ার খেলোয়াড় যিনি এই পুরস্কার পেলেন। ২০২১-২২ মৌসুমে তিনি লিগে গোল করেছেন ২০টি। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো পিএফএ তরুণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যান সিটির মিডফিল্ডার ফিল ফোডেন।
মাত্র পঞ্চম ফুটবলার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। আর মেয়েদের পিএফএ’র তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চেলসির লরেন হেম্প।
তবে বর্ষসেরা একাদশে জায়গা হয়নি সালাহর সমান ২৩ গোল করা টটেনহ্যাম হটস্পারের কোরিয়ান তারকা সন হিউং মিনের। তবে ছয় নম্বরে থেকে লিগ শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আলো ছড়িয়ে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।