বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় আট দলীয় মনিমোহন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। থ্রী স্টার ক্লাবের পরিচালনায় ও মনিমোহন বিশ্বাস এর সন্তানদের আয়োজনে রবিবার বিকাল ৪টায় জামদিয়া ইউনিয়নের বাকড়ী গোচর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বাকড়ী ফুটবল একাদশ, ঘোড়ানাছ ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে বিজয় অর্জন করে এবং ম্যাচ সেরা চয়ন ভৌমিক ও টুর্নামেন্ট সেরা অনিমেশ বিশ্বাস নির্বাচিত হয়।

এর আগে লীগ পর্যায়ে ঘোড়ানাছ ফুটবল একাদশ দোগাছি ফুটবল একাদশকে এবং বাকড়ী ফুটবল একাদশ মালিয়াট ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে।
স্থানীয় ১১খানের ৮টি গ্রাম ( মালিয়াট, হাতিয়াড়া, গুয়াখোলা, বাকড়ী, দোগাছি, ঘোড়ানাছ, কমলাপুর ও বেনাহাটি) নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনী দাস, নবকৃষ্ণ বিশ্বাস, প্রকৌশলী অলোক কুমার রায়, স্বপন অধিকারী প্রমুখ।

ফাইনাল খেলার ধারা বর্ণনা করেন, শাহ্ধসঢ়;জামাল হোসেন। মনিমোহন বিশ্বাস ১৯৩৪ সালে দোগাছি গ্রামে জন্ম গ্রহন করেন। আর্থিক কষ্টের মধ্যেও তিনি তাঁর সন্তানদের লেখাপড়া শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। মনিমোহন বিশ্বাসের প্রথম সন্তান দুলাল চন্দ্র বিশ্বাস জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, দ্বিতীয় সন্তান শচীন্দ্রনাথ বিশ্বাস বাংলাদেশ মৃত্তিকা গবেষনা ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে থেকে অবসর গ্রহণ করেন।

ছোট ছেলে বিকাশ বিশ্বাস গ্রাম্য ডাক্তারী পেশায় এখনো কর্মরত। গর্বিত পিতা মনিমোহন বিশ্বাস ২০১৮ সালে মৃত্যুবরন করেন। তাঁর স্মৃতি ধরে রাখতে সন্তানদের এ
ফুটবল খেলার আয়োজন। এখন থেকে প্রতিবছর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন সন্তান দুলাল চন্দ্র বিশ্বাস ।