ফুটবল মাঠে গোল ঠেকিয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক
ফুটবল মাঠে গোল ঠেকিয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক

ফুটবল খেলতে গিয়ে নানা সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন অনেক খেলোয়াড়। এবার সেই তালিকায় যোগ হলো বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বিয়ের গোলরক্ষক আরনে এসপিল। রোববার বেলজিয়ামের সংবাদমাধ্যম ভিআরটি নিউজের বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, পেনাল্টি ঠেকিয়ে মাঠেই জ্ঞান হারান এসপিল। মেডিকেল টিম আধাঘণ্টার মতো চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি।
২৫ বছর বয়সী এসপিল শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন । ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় ওয়েস্ট্রোজেবেকার। পেনাল্টি ঠেকিয়ে অচেতন এসপিল আর ফিরে আসেননি। এ বিষয়ে উইনকেল স্পোর্টের সহকারী কোচ ডেয়েরচিনের জানান, ‘তখন খেলা চলছিল। এসপিল ক্ষিপ্রগতিতে বল ধরার পরই অচেতন হয়ে যায়। এটি খুবই মর্মান্তিক। তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা জানতে ময়নাতদন্ত করা হবে।’
এসপিলের মৃত্যুর বিষয়ে উইনকেল স্পোর্টের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লেখা হয়েছে, ‘হুট করেই গোলরক্ষক আরনে এসপিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।