বিশ্বকাপ বাছাইপর্বে উড়ছে ব্রাজিল। গত ১১ ম্যাচের সবগুলোতে অপরাজিত থাকা সেলেকাওদের পরাজিত করতে পারেনি কলম্বিয়াও। ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়ে কাতার বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করলো তিতের শিষ্যরা।

সাও পাওলোতে শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচটির ৭২তম মিনিটে নেইমারের সহায়তায় একমাত্র গোলটি করেন দলকে জয় এনে দেন লুকাস পাকেতা।

এ জয়ে বাকি এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে শীর্ষে থেকেই পরবর্তী পর্ব নিশ্চিত করলো নেইমারবাহিনী।

এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুইয়ে। এ ম্যাচ হেরে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে কলম্বিয়া।