
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় পরিবারের আবেদন বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপেক্ষা করুন; দেখুন কী হয়।
রোববার (১২ ডিসেম্বর) রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর ভ্রমণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন.
দেশে বিচার-বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি। কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এটা অত্যন্ত দুঃখজনক।
আনিসুল হক বলেন, র্যাব মানবাধিকার লঙ্ঘন করেনি, বরং তা রক্ষা করে চলেছে। দেশে বিচার-বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি। এছাড়া মানবাধিকার লঙ্ঘিত হয়-এমন ধরনের কোনো ঘটনার সঙ্গে এলিট ফোর্স জড়িত নয়।
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, বাংলাদেশে ২০০৯ থেকে এখন পর্যন্ত ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া ৬০০ এর বেশি মানুষ গুম হয়েছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের এ অভিযোগ কল্পনাপ্রসূত। এটা বেশ পীড়াদায়ক।
নতুন প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন প্রয়োজন পড়বে তখন নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে। তবে পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা আমি জানি না।’
উল্লেখ্য, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।