
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইটি সেক্টরে ২০২৫ সালের মধ্যে দেশের ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা এবং এ খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করার লক্ষ্যমাত্রা রয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে তারুণ্যের মেধা আর প্রযুক্তির শক্তি কাজে লাগিয়ে একটি উপজেলা সদরে ৮৪ কোটি টাকা ব্যয়ে সজিব ওয়াজেদ জয় ভাই আপনাদের উপহার দিয়েছেন শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার।
এ সেন্টার থেকে হাজার হাজার তরুণ-তরুণী বের হবে। এখন যে ২০ লাখ ছেলেমেয়ে আইটি সেক্টরে কাজ করছে, আমাদের টার্গেট ২০২৫ সালের মধ্যে আরও ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা এবং সবমিলে আইটি সেক্টরে ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সৃষ্টি করা। পাশাপাশি আইটি সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করা। তার জন্য মূল দরকার ছিল ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।