
শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬ টা থেকে শুরু হওয়া লকডাউনের সময় অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ থাকার সিদ্ধান্ত শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিদেশগামী যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে শর্তসাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ারকে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, এ তিনটি এয়ারলাইন্স তাদের বিমানে যাত্রী পরিবহনের আগে সেই যাত্রীর আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট রয়েছে কি-না তা বিমানবন্দরে চেকিং ও বোর্ডিংয়ের সময় পরীক্ষা করে দেখবে। নতুন এ নির্দেশনাটি আগামী ৫ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।