, , | ই-পেপার | আজকের পত্রিকা | আর্কাইভ | কনভার্টার । অর্গানাইজেশন
Kolom Kotha Logo
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধূলা
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • বাণিজ্য
  • প্রবাস
  • অন্যান্য
    • আইন ও আদালত
    • মুক্তিযুদ্ধ
    • ইতিহাস ঐতিহ্য
    • মন্ত্রী কথন
    • প্রশাসন
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ক্যারিয়ার
    • জীবন যাপন
    • ক্যাম্পাস
    • ফটো গ্যালারী
    • সাহিত্য
    • সম্পাদকীয়
    • শিক্ষা
    • নির্বাচন
    • উদ্যোক্তা
    • নারী ও শিশু
    • কৃষি ও কৃষক
    • বাণিজ্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • কলাম
    • গণমাধ্যম
    • লাইফস্টাইল
    • চাকরি নিয়োগ
    • অপরাধ
    • ধর্ম
    • ইসলাম
    • অর্থ-উন্নয়ন
    • অণুসন্ধান
    • মত-দ্বিমত
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • শিক্ষা
  • খেলাধূলা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
Home / জাতীয়

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর, জানালেন হাসনাত- সারজিসরা

কলম কথা নিউজ
ডিসেম্বর ২৯, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন | অনলাইন সংস্করণ
ক+ ক-

৩১ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকেন। তবে ওই দিন কী হবে, তা নিয়ে কেউ বিস্তারিত না বলায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এবার সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বরের কর্মসূচির বিস্তারিত জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক তেমনিভাবে ৩১ ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে। ওই দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট হওয়া উচিত ছিল। এটি না হওয়ার কারণে স্বৈরাচারের দোষররা সক্রিয় রয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে মানুষ ৭২ এর মুজিববাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে। ৭২ এর সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

হাসনাত বলেন, এটা নির্দিষ্ট কোনো দলের প্রক্লেমেশন না। আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি। আর যেন প্রতারিত না হই, এজন্য এই ইশতেহার ঘোষণা করা হবে। আমরা চাই যেখান থেকে এক-দফা ঘোষণা দেওয়া হয়েছিল, সেখান থেকেই মুজিববাদের কবর রচনা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আমরা মনে করি আমাদের ঘোষণাপত্র আরও আগে প্রকাশ করা দরকার ছিল। এই ঘোষণাটি সামগ্রিকভাবে সারা বাংলাদেশে লিখিত অবস্থায় থাকবে। পুরাতন সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন সিস্টেম তৈরি করবে। আগামীতে মানুষ যখন ভোট দেবে তখন তারা বুঝতে পারবে কোন প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছিল। আমরা বিশ্বাস করি মানুষের মনকে যেভাবে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সক্রিয় করেছিল, তেমনিভাবে এই ঘোষণাপত্র মানুষের মনে ধারণ করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণি-পেশার মানুষ ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে। নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে।

ঘোষণা পত্র

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

দৈনিক কলম কথা

​চৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতির সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ

​রাজশাহীতে বিকাশের ১৩ লাখ টাকা নিয়ে দুই ভাই লাপাত্তা

উত্তম কে বড়ুয়ার হৃদয়স্পর্শী কবিতা ‘আদিপিতা’

চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত

ঝড়ে উড়ে যাওয়া টিনের ঘরে দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবন, দেখার কেউ নেই

​প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাগমারায় আশঙ্কাজনক হারে বাড়ছে পুকুর খনন

ঠাকুরগাঁওয়ে সুজন বন্ধুর জেলা সভাপতি হিমেল সম্পাদক আফরোজ 

সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইল জেলা শাখার মানববন্ধন ও আলোচনা সভা

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নেত্রকোনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারী পুলিশ সদস্যকে মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

শরীর দুর্বল হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার

৩রা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে “জাতির জনক” উপাধি দেওয়া হয়।

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৩০০+) 

এক ফোটা বীর্যে কত ফোটা রক্ত থাকে?

বিশ্ব দিবস তালিকা সমূহ

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন:-

১৫ টি অনুপ্রেরণামূলক হাদিস, যা আপনাকে যেকোনো কাজে অনুপ্রেরণা দিবে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

শেরে বাংলা এ কে ফজলুল হকের উক্তি ও বাণী

পুরুষদের ফাইমোসিস রোগ সম্পর্কে না জানা কিছু কথা

সম্পাদকঃ সুমন চক্রবর্তী

  • English
  • Discovery
  • ই-পেপার
  • আজকের পত্রিকা
  • কনভার্টার
  • অর্গানাইজেশন
  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

আমাদের সঙ্গে থাকুন

  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

স্বত্ব © ২০২৩ । কলম কথা লিমিটেড