
আগামী ৫ অক্টোবর (মঙ্গলবার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি দিনাজপুরের খানসামায় আসছেন।
খানসামা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন । এরপর তিনি পাকেরহাট সরকারি কলেজ মাঠে আলোচনা সভায় উপস্থিত থাকবেন বলে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
এ দিকে আজ (রবিবার) মন্ত্রীর আগমন উপলক্ষে খানসামা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং পাকেরহাট সরকারী কলেজ মাঠের সাজ-সজ্জা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা শাহ, এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, পাকেরহাট সরকারী কলেজের অধ্যক্ষ সাহাদত হোসেন সবুজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউপি সদস্যগণসহ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।