করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৮ জনের।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে। শনিবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একদিনে পরীক্ষায় শনাক্তের হার ২.১১ শতাংশ। মোট শনাক্তের হার দাঁড়ালো ১৪.৪১ শতাংশ
স্বাস্থ্য অধিদফতর

আগের দিন শুক্রবার (৪ মার্চ) করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৬০৪ জনের। শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ১ জন, বরিশালের ২ জন, রংপুরের ১ জন এবং ময়মনসিংহের ১ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।