
বেসরকারি প্রতিষ্ঠান নগদের ৫১ শতাংশ মালিকানা নিয়ে ডাক বিভাগ কিভাবে কম্পানি গঠন করবে, সরকারের আন্ত মন্ত্রণালয় থেকে এক বৈঠকে সেই নিয়ম ঠিক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নগদের বড় অঙ্কের যে ঋণ আছে, তার দায়ভার ডাক বিভাগ নেবে না।
এই ঋণ সমন্বয় করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ছয় মাস সময় দিয়েছে। নগদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঋণের বিষয় নিয়ে মালিকানা ভাগাভাগি করে কম্পানি গঠনের ক্ষেত্রে কোনো জটিলতা নেই।
গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকটি হয়। বৈঠক শেষে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেছেন, ‘নগদের ঋণের দায়ভার ডাক বিভাগ নেবে না। কম্পানি হওয়ার আগে তাদের দায় এবং দায়িত্ব নিয়ে তো আমরা কম্পানি করব না।’ তিনি বলেন, বৈঠকে কম্পানির একটি কাঠামো ঠিক করা হয়েছে। ডাক বিভাগ থেকে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য এবং নগদের চারজন সদস্য নিয়ে পরিচালনা বোর্ড থাকবে। এই বোর্ডে পদাধিকার বলে চেয়ারম্যান হবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।
মহাপরিচালক বলেন, ‘নগদের পক্ষ থেকে এরই মধ্যে ১৭৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে আমাদের জানিয়েছে। এখন বাকিটা শোধ করতে সময় দেওয়া হয়েছে।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, গ্রাহকের টাকার বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এর একটি অংশ শোধ করার পর ঋণের পরিমাণ এখন আছে ৩২৮ কোটি টাকা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।