মোঃ আরিফুল ইসলাম | স্টাফ রিপোর্টার কুয়াদা :  বুধবার সন্ধার সময় যশোর মনিরামপুর উপজেলা কাশিমনগর ইউনিয়নে লেবুগাতী – গোয়ালপাড়া গ্রামের ষষ্ঠী তলা দীঘির ঘাট উদ্ভোদন করলেন।

স্বপন ভট্টাচার্য এমপি, প্রতিমন্ত্রী স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং কাশিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চিত্তরঞ্জন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, এছাড়াও ২নং কাশিমনগর ইউনিয়ন পরিষদদের চেয়ারম্যান পদ ২ প্রার্থী, মোঃ আশারাফুল আলম মিন্টু সহ আসমা খাতুন লাখি।

ঘাঁট উদ্ভোদন শেষে বক্তব্য রাখেন স্বপন ভট্টাচার্য এমপি, তিনি সরকারের সকল উন্নয়নের কর্মকান্ড তুলে ধরেন, তিনি আরো বলে মনিরামপুর বাংলাদেশের মধ্যে রোলমডেল হিসাবে গড়ে তুলবে এবং নানা ধরনের কাজ করবে বলে প্রতিশ্রুতী দেন। এবং সকলকে সচেতন থাকতে বলেন