ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার এ ভয়াবহ দুর্ঘটনায় আরও ৯ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন। হোটেল থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তারদের দাবি, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বাড়তে পারে প্রাণহানি। ফায়ার ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এমকেএম হোটেলে হয় অগ্নিকাণ্ড। বহুতল ভবনটির পাঁচ ও ছয়তলায় ছড়ায় আগুন। জরুরি কর্মীদের সহযোগিতায় দুই শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।