ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বর্তমানে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে ডা. ইকরামুল হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন। তিনি আরও বলেন, শাহাজান খানকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বেশ ভালো রয়েছে। তার সঙ্গে কাউকে সরাসরি দেখা করতে নিষেধ করা হয়েছে।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।