মণিরামপুর প্রতিনিধিঃ ডেঙ্গুর বিস্তার রোধে এবং পৌরবাসীকে মশার প্রকোপ হতে সেবাদানে মশক নিধোন অভিযান ২০২৫ই উপলক্ষে পৌর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ড্রেন, ময়লারস্তুুপ, উপজেলা প্রশাসন এরিয়ার ঝোপঝাড়ে মশার বংশবিস্তার ধ্বংশ করতে পয়জনিক গ্যাস স্প্রে করেছে মণিরামপুর পৌরসভা।
২২ জুন রবিবার মণিরামপুর পৌরসভার নির্বাহী প্রশাসক নিশাত তামান্না’র নির্দেশনা মোতাবেক পৌরচত্বর থেকে এ কার্যক্রম শুরু করে পৌরশহরের বিভিন্ন অলিগলি পর্যন্ত দিনব্যাপী গ্যাস স্প্রে করা হয়েছে বলে জানান মণিরামপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তফিকুল আলম।

মশকনিধোন অভিযানে আরো অংশ নেন, মণিরামপুর পৌরসবার প্রকৌশলী উত্তম মজুমদার, সহকারি প্রকৌশলী তপু বিশ্বাস সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর পরিছন্নতা কর্মীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।