সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (১৮ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনাক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়েছে, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চ সমূহ গঠন করা হইলো।’
নোটিসে ৫০টি একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ার সহ উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২০টি একক বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে। প্রসঙ্গত, গত ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সু্প্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিলো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।