অফিসার পদে চাকরি দেবে আইসিবি ইসলামিক ব্যাংক
অফিসার পদে চাকরি দেবে আইসিবি ইসলামিক ব্যাংক

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/ অফিসার।
পদের সংখ্যা: ১টি।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যোগ্যতা
ব্যবসায় শিক্ষা, ব্যাংক ম্যানেজমেন্ট, আইন বা সমমান পর্যায়ে মাস্টার্স পাস। তবে একাডেমিক পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এমবিএ পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা ৪০ বছর। এছাড়াও যেকোনো ব্যাংকের এইচআর ডিপার্টমেন্টে কাজের আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল, কমিউনিকেশন ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। ইংরেজিতে সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট, ২০২২
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।