প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে খুশি হয়ে আনন্দ-উল্লাস করছেন চা শ্রমিকরা
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে খুশি হয়ে আনন্দ-উল্লাস করছেন চা শ্রমিকরা

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল শনিবার (২৭) আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে এই মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি হয়ে আনন্দ-উল্লাস করছেন চা শ্রমিকরা।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এদিন রাতে গণমাধ্যমকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, যেভাবে চেয়েছিলাম, তা পেয়েছি। শ্রমিকরা রোববার (২৮ আগস্ট) থেকেই কাজে যোগ দেবেন।
এর আগে শনিবার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।