রাকিব রিফাত,ইবি প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় শহিদ জিয়াউর রহমান হল এ সভার আয়োজন করে।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়াও ছিলেন জিয়া হলের ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান হাফিজ, শাহীন আলম, সোহানুর রহমান, ইমন হোসেন, আব্দুল আলীমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগ কর্মী কামাল হোসেন।
সভায় হল শাখার ছাত্রলীগ কর্মীরা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসার পরেও আমরা আমাদের পরিচয়হীনতায় ভুগছি। আমাদের দাবি আমাদের পরিচয় দিন যাতে আমরা নিজ নিজ এলাকায় প্রচারণার চালাতে পারি।
নেতাকর্মীদের দাবি-দাওয়ার প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে নাসিম আহমেদ জয় বলেন, আপনাদের আবেগকে আমরা শ্রদ্ধা করি। তার প্রমাণস্বরূপ আপনাদের প্রত্যাশাকে মাথায় রেখেই ২০২২ সাল থেকে কাজ করে যাচ্ছি । বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব রাখার জন্য ছাত্রলীগ অগ্রগামী। আপনাদের এই দাবিগুলো কেন্দ্রীয় নেতাদের সামনে তুলে ধরবো। সেই পরামর্শ ক্রমেই আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম চালিয়ে যাব।
তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে প্রত্যেক নেতাকর্মীকে তাদের স্ব-স্ব জেলায় গিয়ে ভ্যালট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে জয়লাভ করার আহ্বান জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।