সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় রাসেল হোসেন রাস্তার পাশে দাঁড়ানো নারীদের জিআই পাইপ দিয়ে মারধর করছেন। এক পর্যায়ে, এক নারী তাঁর পা ধরে ক্ষমা চাইলেও তিনি লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের মারধরকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট। আজ সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, রাসেল হোসেন রাস্তার পাশে দাঁড়ানো নারীদের জিআই পাইপ দিয়ে মারধর করছেন। এ সময় তিনি এক নারীর থেকে মোবাইল ফোনও কেড়ে নেন। এক নারী তাঁর পা ধরে মাফ চাইলেও তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
এমন ভিডিও ভাইরাল হওয়ার পর ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট তাঁকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেপ্তার করে ডিবি সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি দল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরনের কথা বলে লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।
গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।