গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। থামার কোনও নামগন্ধ নেই। প্রতিদিনই ঝরছে শত শত প্রাণ। বাদ যাচ্ছে না নারী-শিশুরাও। ওই দিকে বিশ্বমোড়লরা নাক ডেকে ঘুমাচ্ছে। গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলায় আরো প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৭শ’ জনে। গাজা থেকে ইসরাইলে ১০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস। ইসরাইলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন লাখো মানুষ।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠন ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি ঘোষণা করেছে। তারাই ধারাবাহিকতায় ৭ই এপ্রিল সোমবার বিকেলে যশোর জেলার মণিরামপুর পৌরসভার সামনে থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
এ সময় বিক্ষোভকারীরা জানান, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের ওপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তা ছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের ওপর নারকীয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।

জীবনবাজি রেখে মুসলমানদের রক্ষায় যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা আরও জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ গাজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যা এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি ও হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের মতো যশোরের মণিরামপুরে রাজপথে বিক্ষোভে নেমে এসেছে। এরপর থেকে যদি বিশ্বের কোনও মুসলমানের ওপর হামলা করা হয় তাহলে বিশ্বের মুসলিমও বসে থাকবে না। মহান আল্লাহর সাহায্য অতি নিকটে তাই বিচলিত হওয়ার কিছু নেই।
গণসমাবেশে অংশগ্রহণ করে, বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাজার হাজার সাধারণ জনতা।
গণমিছিলে নেতৃত্বদেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আলহাজ্ব শহীদ ইকবাল হোসেন-সহ অন্যান্য নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক-সহ সাথীবৃন্দ, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুহাটার মেসার্স জি, এন, ফিলিং স্টেশনে গাঁজাবাসি ও মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত’র মাধ্যমে সমাপ্তি ঘোষণা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।