জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য শাখা (ইউনিট-বি) থেকে মেধা তালিকায় ৭ম স্থান অধিকার করেছেন খুলনার মেধাবী ছাত্র রাফিদ হাসান। প্রকাশিত ফলাফল অনুযায়ী, রোল নম্বর ২৫১১৬৫৮৮ নিয়ে রাফিদ ৮২.২৫ স্কোর অর্জন করেছেন। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান পলাশ ও লিজা সুলতানার সন্তান।
রাফিদ হাসান তার শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের ছাপ রেখেছেন। তিনি দীঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে এবং বি এল কলেজ থেকে এইচএসসিতে বাণিজ্য বিভাগ থেকে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জনের পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন। এর আগে তিনি তৃতীয় ও পঞ্চম শ্রেণিতেও বৃত্তি পেয়েছিলেন।উল্লেখ্য করোনার কারণে জেএসসি পরীক্ষা হয়নি।
রাফিদ হাসানের এই অসাধারণ অর্জন তাকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আইবিএ-তে (IBA) পড়ার সুযোগ করে দিয়েছে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২০টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০টি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫০টি মিলিয়ে স্নাতক পর্যায়ে মোট ২২০টি আসন রয়েছে। তীব্র প্রতিযোগিতামূলক এই ভর্তি যুদ্ধে রাফিদের এই বিজয় তার পরিবার ও বারাকপুর গ্রামবাসীর জন্য বয়ে এনেছে এক বিশাল গৌরবময় জীবনের আনন্দে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।