নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদ প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা।
শনিবার বিকালে উপজেলা ডাক্তারখালি এলাকায় এ গণসংযোগ করেন মেম্বার প্রার্থী সেলিনা আক্তার রিতা। এসময় সেলিনা আক্তার রিতা বলেন আসন্ন ইউপি নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডে মহিলা মেম্বার হিসাবে নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ চাই।
আমি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর জন্য সল্পমূলে বিশুদ্ধ পানির সংযোগ স্থাপনে ব্যবস্থা করবো। বৈধ ভাবে গ্যাস সংযোগ স্থাপনের জন্য কাজ করবো।
একটি মাদক মুক্ত আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করবো। তাই আমি আশাবাদী আগামী ইউপি নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।