
বড়াইগ্রাম,নাটোরঃ আজাদুল বারী আসন্ন ১১ নভেম্বর বড়াইগ্রামের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নৌকা মার্কা প্রচারণায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বুধবার (২৭ নভেম্বর) বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত
উপজেলার ৭ নং চান্দাই ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে তিনি নৌকা প্রতীকের প্রার্থী মোছাঃ শাহানাজ পারভীনের পক্ষে ভোট চেয়ে গনসংযোগ করেন। তাছাড়া বিভিন্ন পথসভায় বক্তৃতা করেন।
এ সময় প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক,চান্দাই ইউনিয়ন আ’লীগ সভাপতি শামসুজ্জামান গোলাম,সাধারণ সম্পাদক মজিবুর রহমান,
সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, সুদান (প্রবাস) আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান বিশ্বাস সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপজেলা চেয়ারম্যানের সাথে ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।