
গাজীপুরের কাপাসিয়ায় দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, আশরাফউদ্দিন খান, আতাউজ্জামান বাবলু, বাছির মোত্তাকিম, লুৎফর রহমান প্রধান এবং মো: ইকবাল হোসেন খান।
আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধানের স্বাক্ষরিত পত্রে জানা যায়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মোতাবেক গতকাল বৃহস্পতিবার ওই ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।