
ডাঃ আজাদ খান, স্টাফ রিপোর্টার জামালপুর: তাং ১৪/১১/২০২১ ইং সারাদেশের ন্যায় আজ ১৪ নভেম্বর জামালপুরেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। জেলায় মোট ৮৭টি কেন্দ্রে ৩৯ হাজার ৮শ ১১ জন পরীক্ষার্থী এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২১ইং সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জেনারেল শাখায় ৫১ টি কেন্দ্রে ৩০ হাজার ১শ ১১ জন, ভোকেশনাল ২৩ টি কেন্দ্রে ৫ হাজার ৬ শ ২ জন ও দাখিল ১৩ টি কেন্দ্রে ৪ হাজার ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা আমরা শান্ত, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পারব। এদিকে আজকের পরীক্ষার পরিদর্শন করেন, জামালপুর সদরের সহকারী ভূমি কমিশনার তাহমিনা আক্তার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।