
এস এ মিশন ,সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধা, সুন্দরগঞ্জ ধর্মপুর ডাকুয়া বাড়ি এলাকায় মোঃ আতোয়ার মিয়ার বাড়িতে আনুমানিক সকাল ৭.টা ৩০ মিনিটে ঝুলন্ত তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
এতে ১টি ঘর ও একটি গোয়ালঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। উক্ত ঘটনায় কেউ অগ্নিদগ্ধ না হলেও আর্থিক ক্ষয় ক্ষতি ও মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে অনেকেই। এ ঘটনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মোঃ আতোয়ার মিয়ার পরিবার ।
১টি থাকার ঘড় পুড়ে একেবারে বসবাসের অযোগ্য হয়ে পরেছে। ঘটনা স্থানে ভুক্তভোগীরা করুন সুরে আমাদের জানায়, “আমরা খুব অসহায় ও গরিব। দিন আনি দিন খাই। আমাদের সবকিছু শেষ হয়ে গেল। থাকার মতোন একটা চটি নেই, খাবার মতোন একমুঠো চালও নেই,সব পুড়ে ছাই হয়ে গেল।
আমি এখন কি করবো পরিবার নিয়ে কথায় থাকবো” নানা হৃদয় বিদায়ক বিলাপে ভারি হয় ধর্মপুরের বাতাস । এলাকাবাসী জানান যে, আমরা আগুন দেখে এগিয়ে আসি এবং নেভানোর অনেক চেস্টা করি। কিন্তু কিছুই বাঁচাতে পারিনাই তবে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।