
বঙ্গোপসাগরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
রোববার (১৯ ডিসেম্বর) সমন্বিত আন্তর্জাতিক সময় (ইউটিসি) ভোররাত ৩টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইউএসজিএস’র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামান জেলার ব্যাম্বো ফ্ল্যাট শহর থেকে ২১৭ কিলোমিটার উত্তরে ছিল এর কেন্দ্রস্থল।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে বলেও জানিয়েছে ইউএসজিএস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।