
রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা কারাগারে বন্দিদের মাঝে ১২ (বার) টি এলইডি টিভি ও শীতকালীন পোশাক বিতরণ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।
শনিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান। এ সময় লালমনিরহাট জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।