
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নিজের আলু ক্ষেত থেকে ধনপতি (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। ধনপতি কান্দর পাড়ার দয়ালের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতো ধনপতি। দুপুরে নিজের ক্ষেতেই ধনপতির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পরে পুলিশে খবর দেয়া হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিজের জমিতে ধনপতির মরদেহ পড়ে ছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।