হৃদয় শীল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ– মহামারী করোনার কারনে দুই বছর নববর্ষ বরন উদযাপন ও মেলা বন্ধ থাকার পর ফরিদপুরের মধুখালীতে ১৪২৯ বঙ্গাব্দ নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা উপলক্ষ্যে মেলা কমিটির উদযাপন প্রস্তুতি ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী বৈশাখী মেলা মাঠ চত্বরে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ১৪২৯ বঙ্গাব্দ নববর্ষ উদযাপন ও মেলা পরিচালনা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ,মনোজ সাহা,হাজী আঃ মালেক সিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সঈদ মিয়া ,মেলা কমিটির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, প্রভাষক মির্জা গোলাম ফারুক,মোঃ নাজরুল ইসলাম,মেলা কমিটির অর্থ সম্পাদক সুভাষ রায়,শাহ মোঃ ফারুক হোসেন,আবুল বাশার বাদশা, আজিজুর রহমান, সালিমুজ্জামান খোকনসহ প্রমুখ।
সাধারন সভায় বিভিন্ন উপকমিটি অনুমোদন করা হয়েছে।১৪২৯ বঙ্গাব্দ উদযাপন ও মেলা ৭ মে ২০২২ খ্রিঃ থেকে ১৪ মে ২০২২ খ্রিঃ পর্যন্ত অনুষ্ঠিত হবে ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।