এরদোগান
এরদোগান

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আরো পড়ুন: মরহুম আমির আলী সরকার এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তিনি এ সফরে যাচ্ছেন বলে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিরোধপূর্ণ সম্পর্ক উষ্ণতার দিকে যেতে পারে বলে খবরে বলা হয়েছে।
আরো পড়ুন: তামিলনাড়ুর রথ শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১১
একই সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এরদোগানের ব্যক্তিগত বৈরিতারও অবসান ঘটতে পারে।
আরো পড়ুন: নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া
ডেইলি সাবাহ জানিয়েছে, আঙ্কারা ও রিয়াদ সাম্প্রতিক সময়ে দীর্ঘদিন ধরে চলে আসা কূটনৈতিক উত্তেজনা কিছুটা মেরামত করার চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে এরদোগানের সৌদি সফর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।