ডা. আজাদ খান,ব্যুরো চিফ(ময়মনসিংহ): শেরপুরে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর/২৩) সকাল ১১.৩০ ঘ: আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে ১০ জন দলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর নারীদের বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষন ও প্রশিক্ষন শেষে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।
শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করেন নাগরিক প্লাটফর্ম নাগরিক উদ্যোগ।
আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাসের পরিকল্পনা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল আলম সবুজ।
অসচ্ছল নারীদের আর্থসামাজিক উন্নয়নে বাড়ীর আঙ্গিনায় সবজি চাষের ওপর প্রশিক্ষন ও উৎসাহ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনি জামান। প্রশিক্ষনে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকারিতার ওপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী বাবু বিদ্বান বিশ্বাস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।