
চট্টগ্রাম শহর
চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধ ও মুদি দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শুক্রবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ঘোষণার পর পরই অভিযানে নেমে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রশাসক বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ওষুধ ও মুদি দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। চট্টগ্রামের সব হোটেল-রেস্টুরেন্ট, বিপণি বিতান, শপিং সেন্টার বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এ নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।