রোকন মিয়া, স্টাফ রিপোর্টার(উলিপুর): উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের সামনে এ ঘোষণা দেন। উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ( মন্টু )। উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস অনুষ্ঠানের উদ্যাক্তা। এই ঘোষণার পর আগামি তিন বছরের মধ্যে এই ইউনিয়নকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত করার জন্য এলাকার জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে প্রতিরোধ একত্রে কাজ করার অঙ্গিকার করে।
উক্ত অনুষ্ঠান বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম,  দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন, আরডিআরএস’র পক্ষ থেকে আরিফ-উজ-জামান, ও ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা (রুবেল) প্রমুখ ।