মোঃ রাশেদুল ইসলাম মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘাঘট নদীতে মাছ ধরতে গিয়ে লাদেন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট (শুক্রবার) সকাল১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাদেন মিয়া মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের ফতেপুর গ্রামের হাকিম মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে বাড়ির পাশে ঘাঘট নদীতে মাছ ধরতে যায় লাদেন মিয়া।
এ সময় নদীতে বালু তোলার পয়েন্টে পা পিছলে ডুবে যায় সে। সেখানে গভীরতা বেশি হওয়ায় অনেক চেষ্টার পরেও তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল পৌনে ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাঘট নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।