
জিএম,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পিকনিকের নৌকা ডুবে এক চিকিৎসকসহ ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার খীরু নদীর উরাহাটি নামক স্থানে। এ ঘটনায় তানভীবের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা কিন্তু হাসপাতালের চিকিৎসক ডা. অমিত কুমার এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দভ্রমনের জন্য একটি নৌকা ভাড়া করে প্রায় ২০জনের একটি চিকিৎসক টিম নৌকা ভ্রমনের জন্য বের হয়। পিকনিক শেষে ফেরার পথে একটি বালুর ট্রলারে সাথে ধাক্কা লেগে পিকনিকের নৌকাটি ডুবে যায়। বাকিরা স্থানীয়দের সহায়তায় ও সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ডা. অমিত রায় ও তানভীর নামের এক যুবক নিখোঁজ হয়।
এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদি হান্নান ও মেডিকেল অফিসার ডা. হাসিন আহত হন। গুরুতর আহত অবস্থায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার আল মামুন জানান, তানভীর নামে এক যুবকের উদ্ধার করা হয়েছে কিন্তু আরেক জনের লাশ এখনো খোজ মেলেনি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।