কুমিল্লা রেলওয়ে স্টেশনে মরদেহ উদ্ধার
কুমিল্লা রেলওয়ে স্টেশনে মরদেহ উদ্ধার

কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের পরিত্যক্ত রেলিংয়ে জিলানি ওরফে সাদি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮ টায় পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন। সাদি রেলওয়ে স্টেশনের পাশে পরিবার নিয়ে বসবাস করতেন।
আরোও পড়ুন:
৬ মাসে ৫ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস
অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী এমদাদ দেশে ফিরছেন
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, যুবকটি পরিবার নিয়ে স্টেশনের পাশে থাকতো। তার স্ত্রী সন্তান আছে। আপাতত আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শহিদুর রহমান। তিনি জানান, ঘটনাস্থল রেলওয়ে স্টেশনের পাশে। কোতয়ালী মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।