কালীগঞ্জে স্বপ্ন সিঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কালীগঞ্জে স্বপ্ন সিঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে স্বপ্ন সিঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।
রোববার (১ লা জানুয়ারি) সন্ধ্যায় চন্দ্রপুর ইউনিয়নের লতাপর এলাকায় স্বপ্ন সিঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ২শ জন শীতার্ত ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।