ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জে কর্মরত বিভিন্ন সংবাদ পত্রিকার প্রতিনিধিগণ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।