
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩২) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মো. মনিরুল ইসলাম জানান, সকালে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেন রাজশাহী উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনটি চন্দ্রদিঘলীয়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছলে রেল লাইনের ওপর থাকা অজ্ঞাত ওই ব্যক্তির ওপর দিয়ে ট্রেনটি চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি রেল পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।